শিরোনাম
শ্যামপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২০, ১৩:৩৭
শ্যামপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর শ্যামপুরে ট্রেনে কাটা পড়ে আমিনুল ইসলাম (১৬) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।


ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার সহকারী এএসআই আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


নিহতের বড় ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাই বুদ্ধি প্রতিবন্ধী। গতকাল পাশের এক আত্মীয়ের বাসায় গিয়েছিল। রাতে ওই বাসা থেকে একাই বের হয়ে আসে।


তাকে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে, এলাকায় মাইকিং করা হয়। পরে সংবাদ পান, জুরাইনে রেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। সেখানে গিয়ে তাকে শনাক্ত করা হয়।


শফিকুল ইসলাম আরো জানান, জুরাইনের বটতলা এলাকায় তাদের বাসা। বাবার নাম সিরাজুল ইসলাম। তিন ভাইয়ের মধ্যে আমিনুল ইসলাম ছিল ছোট।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com