শিরোনাম
সিটি নির্বাচনের পরিবেশ কমিশনের নিয়ন্ত্রণে আছে: সিইসি
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২০, ১৮:১০
সিটি নির্বাচনের পরিবেশ কমিশনের নিয়ন্ত্রণে আছে: সিইসি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ কমিশনের নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সোমবার (২৭ জানুয়ারি) রাজধানীর টিকাটুলীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ঢাকার দুই সিটির নির্বাচনী পরিবেশ কমিশনের নিয়ন্ত্রণে আছে।


তিনি আরো বলেন, নির্বাচনের পরিবেশ আমাদের নিয়ন্ত্রণের বাইরে যাইনি। কোথাও কোথাও সামান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা ধরার বিষয় নয়।


সিইসি বলেন, আগামী ৩০ জানুয়ারি মক ভোটিংয়ের মাধ্যমে ইভিএমে ভোটদান পদ্ধতি ভোটারদের কাছে তুলে ধরা হবে।মক ভোটিং দেখানো হবে কিভাবে ইভিএমে ভোট দিতে হয়, কিভাবে চালু ও ভোট শেষ করতে হয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com