শিরোনাম
নতুন অ্যাপ চালুর ঘোষণা আতিকুলের
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২০, ১৫:৩২
নতুন অ্যাপ চালুর ঘোষণা আতিকুলের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকাবাসীর সমস্যা সমাধানের জন্য ‘সবার ঢাকা’ নামে নতুন একটি অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। শনিবার (১৮ জানুয়ারি) কচুক্ষেত বাজারের সামনে স্বাধীনতা চত্বরে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।


আতিকুল ইসলাম বলেন, ৩০ জানুয়ারি নির্বাচিত হলে ‘স্মার্ট ঢাকা সিটি’ গড়ে তোলা হবে। এর অংশ হিসেবে ‘সবার ঢাকা’ নামে একটি অ্যাপ চালু করা হবে। এর মাধ্যমে নগরবাসী এলাকার সব সমস্যার সমাধান পাবেন। তারা তাদের সমস্যার কথা সরাসরি জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।


নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে এই অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া কচুক্ষেত এলাকার যাত্রীদের জন্য বাস যাত্রী ছাউনি স্থাপনের কথাও জানান।


সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, যুব মহিলা লীগের সভাপতি নাজমা খানম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান, ১৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মতিউর রহমান, সংরক্ষিত ওয়ার্ড ২ (সাধারণ ওয়ার্ড ৪,১৫, ১৬)-এর কাউন্সিলর প্রার্থী সাহিদা আক্তার প্রমুখ।


বিবার্তা/আবদাল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com