শিরোনাম
রাজধানীতে নরীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৯, ১৭:০৫
রাজধানীতে নরীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর আদাবরের একটি বাসা থেকে নাছিমা নামে(৩৬) এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে নাসিমাকে হত্যার পর পালিয়ে গেছে স্বামী।


রবিবার (১৭নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে আদাবর-১০ এর ৭১২/১৯/৫৩ বাসা থেকে নাসিমার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


আদাবর থানার ওসি কাজী শাহীদুজ্জামান জানিয়েছেন, নিহতের স্বামীর নাম ডাবলু হাওলাদার রানা। তিনি দর্জির কাজ করেন। নিহত নাসিমার বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার চরহোগলা গুনিয়ায়। তারা ওই বাসায় ভাড়া থাকতেন। নাসিমা ও ডাবলুর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। নাসিমার এটি দ্বিতীয় বিয়ে। আর ডাবলুর আরো একটি স্ত্রী রয়েছে। পারিবারিক কলহ থেকে ডাবলু নাসিমাকে খুন করে থাকতে পারে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com