শিরোনাম
দুদক পরিচালকের স্ত্রী আগুনে দগ্ধ
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৬
দুদক পরিচালকের স্ত্রী আগুনে দগ্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর উত্তরায় দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তার স্ত্রী দগ্ধ হয়েছেন। তবে আগুনের কারণ জানা যায়নি। বুধবার সন্ধ্যা ৭টার পর এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।


ফায়ার সার্ভিস কেন্দ্রীয় কন্ট্রোল রুম জানায়, উত্তরার ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে আগুন লাগে।


৬ তলা বাড়ির দোতলায় আগুন লাগার খবর পেয়ে তাদের একটি ইউনিট সেখানে যায়। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছার আগেই বাড়ির লোকজন আগুন নিভিয়ে ফেলে। তবে আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি।


এদিকে উত্তরা পূর্ব থানায় কর্তব্যরত কর্মকর্তা এসআই আরাফাত জানান, আমরা আগুন লাগার কোনো খবর পাইনি।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com