শিরোনাম
নীলক্ষেতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৯, ১৫:৩৭
নীলক্ষেতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর নীলক্ষেত মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় আফাস উদ্দিন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।


রবিবার (২৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


নীলক্ষেত এলাকার মোড়ে সিএনজি পাম্পের স্টাফ মো. শরীফ জানান, পাম্পের সামনে একটি বেপরোয়া প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এসময় গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক বেলা আড়াইটায় মৃত ঘোষণা করেন।


নিহতের ভাই মো. রফিক উদ্দিন জানান, তাদের বাসা বংশালের ৮৯ নম্বর মুকিম বাজার এলাকায়। ওই এলাকায় তার ভাইয়ের মোটরপার্টসের দোকান রয়েছে। প্রতিদিনের মতো দুপুরে তার ভাই পলাশী ইঞ্জিনিয়ারিং গার্লস স্কুল থেকে মেয়ে সামিয়াকে আনতে গিয়েছিলেন। এরপরে প্রাইভেটকারের ধাক্কায় তার মৃত্যু হয়।


লালবাগ থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com