শিরোনাম
ভুলে আবর্জনার সঙ্গে ফেলে দিলেন ২১ লাখ টাকা!
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২০, ০৮:৪৯
ভুলে আবর্জনার সঙ্গে ফেলে দিলেন ২১ লাখ টাকা!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইংল্যান্ডের বার্নহ্যাম সৈকত এলাকায় এক দম্পতি তাদের মৃত আত্মীয়র বাড়িতে কিছু পুরনো বাক্স পান। কাজের কিছু নেই ভেবে সেগুলো রিসাইকেল সেন্টারে দিয়ে চলে আসেন।


রিসাইকেল সেন্টারের কর্মী সেগুলো মেশিনে তোলার আগে খুলে দেখেন। দেখতে পান তার মধ্যে রয়েছে ১৫ হাজার ইউরো যা বাংলাদেশী মুদ্রায় ২১ লাখ টাকা। চাইলে হয়তো তিনি সেগুলো পকেটস্থ করতে পারতেন। কিন্তু তিনি তা না করে সেগুলো গচ্ছিত রেখে স্থানীয় অ্যাভন অ্যান্ড সামারসেট থানায় খবর দেন।


যে গাড়িতে করে বাক্সগুলোর রিসাইকেল সেন্টারে পৌঁছে দেয়া হয়েছিল সিসি ক্যামেরায় তার নম্বর প্লেট দেখে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তাদের জানানো হয় বিষয়টি।


ওই দম্পতি জানিয়েছেন, যে বাড়ি থেকে তারা বাক্সগুলো পেয়েছিলেন, তার মালিক প্রায়ই এমন উল্টোপাল্টা জায়গায় টাকা পয়সা লুকিয়ে রাখতেন। এ পুরনো, বাতিল বাক্সগুলোতে জিনিসপত্রের নিচে লুকিয়ে রেখেছিলেন এই বড় পরিমাণের অর্থ। এমনকি তারা জানতেনও না এই আত্মীয়ের কাছে এত টাকা ছিল।


পুলিশ প্রাথমিক তদন্ত করার পর ওই টাকা দম্পতির হাতে তুলে দেয়। সেই সঙ্গে রিসাইকেল সেন্টারের ওই কর্মীর প্রশংসা করেছেন অনেকে।


বিবার্তা/কামাল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com