শিরোনাম
ইংল্যান্ডের শিরোপা জয়ের অংশ হতে পেরে গর্বিত সাকলাইন
প্রকাশ : ১৬ জুলাই ২০১৯, ১৩:০৬
ইংল্যান্ডের শিরোপা জয়ের অংশ হতে পেরে গর্বিত সাকলাইন
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তান লিজেন্ড সাকলাইন মুশতাক। যার ঘূর্ণিতে বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যান পর্যদুস্ত হত। স্পিন বলে নতুন অস্ত্র হিসেবে যিনি আবিষ্কার করেছিলেন দুসরাকে। যিনি তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বিশ্বকাপ ছুঁয়ে দেখতে পারেননি।


সুযোগ এসেছিল ১৯৯৯ সালে বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখার কিন্তু কপালগুনে আর হয়ে উঠেনি। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে যাচ্ছে তাই ভাবে হেরে ৯২’র পর শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করে পাকিস্তান। এরপর আর ফাইনালে যাওয়ার সুযোগ হয়নি।


খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ছুঁয়ে দেখেননি তো কি হয়েছে কোচ হিসেবে ঠিকই শিরোপা ছুঁয়েছেন তিনি। সদ্য সমাপ্ত দ্বাদশ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলের সঙ্গে ছিলেন তিনি। দলটির স্পিনবোলিং কোচের ভূমিকা পালন করেছেন বিশ্বকাপে। তার সুবাদেই তিনি এ সম্মান অর্জন করলেন। যার কারণে যার পরনাই খুশি সাকি।


ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের পর টুইটবার্তায় পাকিস্তান কিংবদন্তি বলেন, ইংলিশদের বিশ্বকাপ জয় আমার জন্য একটি আশ্চর্যজনক যাত্রা ছিল। আমি এই শিরোপার অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। বিশ্বকাপে এর চেয়ে রোমাঞ্চকর ফাইনাল আর হতে পারে না!


উল্লেখ্য, রবিবার (১৪ জুলাই) ইংল্যান্ডের লর্ডসে বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি নির্ধারিত ৫০ ওভারে টাই হলে সুপার ওভারে গড়ায় ফাইনাল ম্যাচটি। সুপার ওভারে ম্যাচও টাই হওয়ায় বিজয়ী দল নির্ধারণে সুপার ওভারের আইন অনুসারে মূল ম্যাচে নিউজিল্যান্ডের চেয়ে আটটি বাউন্ডারি বেশি হাঁকানোয় ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com