শিরোনাম
এনসিএলে মাহমুদুল্লাহর সেঞ্চুরি
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৮:৪৩
এনসিএলে মাহমুদুল্লাহর সেঞ্চুরি
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

এনসিএলের প্রথম রাউন্ডে ভালো খেলার পর এবার দ্বিতীয় রাউন্ডে এসে সেঞ্চুরি তুলে নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শনিবার সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেচিলেন। ঢাকা মেট্রোর হয়ে অপরাজিত ছিলেন ৯৫ রানে। রবিবার (২০ অক্টোবর) চতুর্থ দিনে এসে সেঞ্চুরি পূরণ করেন তিনি। আসন্ন ভারত সফরের আগে জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যানের জন্য এটা দারুণ প্রস্তুতি।


সর্বশেষ ২০১৫ সালের অক্টোবরে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মাহমুদউল্লাহ। জাতীয় লিগেই ঢাকা মেট্রোর হয়ে খুলনা বিভাগের বিপক্ষে ফতুল্লায় করেছিলেন ১‌৩২ রান। পরের ৪ বছরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচই খেলেছেন মাত্র ৩টি। এবার বিসিবি জাতীয় ক্রিকেটারদের এনসিএলে খেলা বাধ্যতামূলক করায় একদিক দিয়ে ভালোই হয়েছে মাহমুদউল্লাহর জন্য। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের এটি দ্বাদশ সেঞ্চুরি। আর টেস্ট ক্রিকেটে করেছেন ৪ সেঞ্চুরি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com