শিরোনাম
ভারতের হুমকিতে পাকিস্তান যাচ্ছেন না মালিঙ্গারা!
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫০
ভারতের হুমকিতে পাকিস্তান যাচ্ছেন না মালিঙ্গারা!
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের হুমকিতে শ্রীলঙ্কার ক্রিকেটাররা পাকিস্তানে যাচ্ছেন না বলে অভিযোগ করেছেন পাকিস্তানের বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ চৌধুরী।


তিনি বলেন, পাকিস্তান সফরে না যাওয়ার জন্য শ্রীলঙ্কান ক্রিকেটারদের হুমকি দিয়েছে ভারত। যদি তারা পাকিস্তানে যায় তবে আইপিএলে তাদের অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছে ভারত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় ফাওয়াদ এসব কথা বলেন। খবর জিয়ো নিউজের।


ভারতের এমন আচরণের তীব্র সমালোচনা করে পাকিস্তানের এ মন্ত্রী আরো বলেন, মহাকাশ থেকে শুরু করে ক্রিকেট সবকিছুতেই ঘৃণাচর্চা অত্যন্ত মূর্খতাসূলভ আচরণ। ভারতীয় ক্রিকেটের কর্তা ব্যক্তিদের এ জন্য লজ্জা পাওয়া উচিত।


এদিকে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছিল, প্রাথমিক দলের সবাইকে পাকিস্তান সিরিজের নিরাপত্তা সম্পর্কে জানানো হয়েছে। এবং এ সফরে যাওয়ার সিদ্ধান্ত ক্রিকেটারদের হাতে তুলে দেয়া হয়েছে। এতে ১০ ক্রিকেটার সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।


বিবার্তা/আবদাল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com