ঢাকাসহ ২৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৪
ঢাকাসহ ২৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের ২৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে এসব জেলায় বজ্রপাত হতে পারে বলেও জানায় সংস্থাটি।


শুক্রবার (১৮ এপ্রিল) আবহাওয়া অফিসের বজ্রপাতের সতর্কবার্তাজনিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, আজ ১৮ এপ্রিল সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নারসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভোলা, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।


এদিকে গত ৩ দিন থেকে বৃষ্টিপাতে দেশে তাপমাত্রা কমেছে। এতে গরম কমেছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com