টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদের গণসংযোগ
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৫
টাঙ্গাইল-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদের গণসংযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি সদর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা, চাওয়া-পাওয়া ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন।


নিয়মিতভাবে তিনি বিভিন্ন বাজার, হাট, দোকানপাট, বাসস্ট্যান্ড, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন এলাকা ও জনসমাগমপূর্ণ স্থানে গিয়ে মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন। এ সময় তিনি লিফলেট বিতরণ, ভোটারদের খোঁজখবর নেওয়া এবং নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরছেন। পাশাপাশি এলাকার উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে ভোটারদের অবহিত করছেন।


রবিবার (১ জানুয়ারি) সকালে শহরের ছয়আনী বাজারে গণসংযোগকালে ফরহাদ ইকবাল স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন।


এ সময় ফরহাদ ইকবাল বলেন,আমি জনগণের সেবা করার লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণ করেছি। রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন,কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং মানুষের মৌলিক চাহিদা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, টাঙ্গাইল সদরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করতে চান। তরুণ সমাজের কর্মসংস্থান, নারীদের নিরাপত্তা ও বয়স্কদের সামাজিক সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেবেন বলেও জানান।


স্থানীয় ভোটাররা জানায়, নিয়মিত মাঠে থেকে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করায় ফরহাদ ইকবাল সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছেন। অনেক ভোটার মনে করেন, একজন শিক্ষিত, সৎ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন,ফরহাদ ইকবাল সদরের ছেলে, তিনি নিয়মিত আমাদের কাছে আসেন, কথা শোনেন। এমন প্রার্থী আমরা চাই, যিনি নির্বাচনের পরও মানুষের পাশে থাকবেন।


এদিকে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করতে ফরহাদ ইকবালের সমর্থক ও কর্মীরাও মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। তারা বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে প্রার্থীর বার্তা পৌঁছে দিচ্ছেন। সব মিলিয়ে, টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের গণসংযোগ ও প্রচারণা দিন দিন আরও বেগবান হচ্ছে, যা নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com