বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৮
বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
বরিশাল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসচাপায় রিপন বিশ্বাস (৪৩) নামে এক পথচারী নিহত হয়েছেন।


রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল উপজেলার ইচলাদী টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত রিপন আগৈলঝাড়া উপজেলার রামান্দী গ্রামের মুদেব বিশ্বাসের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন।


বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে পুলিশ।


তারা জানায়, সকালে রাস্তা পারাপারের সময় বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি সড়কের পাশে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।


গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামিম শেখ বলেন, 'দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com