শিরোনাম
শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
প্রকাশ : ১৩ জুলাই ২০২০, ২০:২৪
শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা। সবার রোগ প্রতিরোধ ক্ষমতা একরকম হয় না। কিন্তু প্রশ্নটা যদি শিশুদের নিয়ে হয়, তাহলে মায়েরা সারাক্ষণ শিশুদের সুস্থ রাখতে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তত্‌পর থাকেন।


বিশেষজ্ঞরা বলেন, খাদ্যাভ্যাসের সঙ্গে জীবনযাপনে কিছু পরিবর্তনের মাধ্যমেই বাড়ানো যায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা। আসুন কয়েকটি উপায় জেনে নেই:



  • খাবারের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টির জোগান দিতে হবে শিশুর শরীরে।

  • বাইরের কেনা খাবারের পরিবর্তে বাড়িতে বানানো খাবার খাওয়ানোর অভ্যাস করাতে হবে শিশুকে।

  • টাটকা মাছ-সবজি-ফল-দুধ নিয়মিত রাখতে হবে শিশুর খাবারের তালিকায়।

  • কম্পিউটার গেম না খেলে বা দীর্ঘ সময় স্মার্টফোন নিয়ে খেলা না করে, রোদে খেললে ভিটামিন ডি-এর ঘাটতি পূরণ হয়।

  • দিনের কিছুটা সময় শিশুকে রোদে খেলতে দিতে হবে

  • পর্যাপ্ত সময় ঘুম খুবই প্রয়োজন শিশুর জন্য (অন্তত ১০ ঘণ্টা)।

  • শিশুর শরীর খারাপ করলেই নিজেরা অ্যান্টিবায়োটিক খাইয়ে দেবেন না। এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়।

  • শিশুর খাবার, খেলনা, তার হাত যেন সব সময় জীবাণুমুক্ত থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com