শিরোনাম
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চটেছে রাশিয়া
প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ২১:২৭
চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চটেছে রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার দায়ে চীনের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাশিয়া।


জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ রাষ্ট্রদূত দিমিত্রি পোলিয়ানস্কি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কো ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখবে। খবর ইরনার।


তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র আবারো ভুল দৃষ্টিভঙ্গি গ্রহণ করল, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বাদ দিয়ে তারা নিজে সারাবিশ্বে পুলিশের ভূমিকা পালন করছে যা মোটেই সুখকর নয়।


পোলিয়ানস্কি বলেন, আমরা ইরানের সঙ্গে বাণিজ্য করছি এবং এই বাণিজ্য অব্যাহত থাকবে। বিষয়টি কোনোভাবেই আমেরিকার নিজের উপর নির্ভর করবে না যে, তারা বলে দেবে কে কি করবে অথবা করবে না সেটি হাতে পারে না। অর্থহীন প্রচেষ্টার মাধ্যমে অপমান করা বন্ধ করুন আমেরিকা।


ইরানের শিপিং লাইনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য চীনের দুই ব্যক্তি এবং ছয়টি প্রতিষ্ঠানকে আমেরিকা কালো তালিকাভুক্ত করার পর রাশিয়া এই পতিক্রিয়া জানিয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com