শিরোনাম
করোনা ভ্যাকসিন পেতে মডার্নারার সাথে ট্রাম্পের চুক্তি
প্রকাশ : ১২ আগস্ট ২০২০, ১৬:৩৯
করোনা ভ্যাকসিন পেতে মডার্নারার সাথে ট্রাম্পের চুক্তি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মডার্নার উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের ১০ কোটি ডোজ কেনার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


করোনা ভ্যাকসিন নিয়ে মঙ্গলবার মডার্না এবং হোয়াইট হাউজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গত মে থেকে করোনা ভ্যাকসিন পাওয়ার জন্য এমন ছয়টি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এই ভ্যাকসিনের মালিক হবে। আমি এই চুক্তিতে আনন্দিত।


মডার্না ছাড়াও জনসন অ্যান্ড জনসন, নোভাভ্যাক্স, ফাইজার ও সানোফিকে আরো ১০ কোটি ডোজ করোনা ভ্যাকসিনের অর্ডার দিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়া আরো ৩০ কোটি ডোজ সরবরাহের জন্য অ্যাস্ট্রাজেনেকাকে অর্ডার দেয়া হয়েছে।


সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে নভেম্বরে নির্বাচনের আগেই করোনার ভ্যাকসিন পাবে যুক্তরাষ্ট্র।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com