শিরোনাম
ফ্রান্স থেকে ভারী অস্ত্র আনছে ভারত
প্রকাশ : ২৯ জুন ২০২০, ২১:৩৮
ফ্রান্স থেকে ভারী অস্ত্র আনছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই আগামী মাসের শেষের দিকে ক্ষেপণাস্ত্রসহ প্রথম পর্বের অত্যাধুনিক যুদ্ধবিমান 'রাফাল' হাতে পাচ্ছে ভারত।এগুলো আগস্ট মাস থেকে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। সোমবার (২৯ জুন) এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইম অব ইন্ডিয়া।


ফ্রান্সের সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ৫৯০০০ হাজার কোটি রুপির চুক্তি হয় ভারতের। চু্ক্তিতে ৩৬ অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান ভারতকে দেয়ার কথা রয়েছে। চীনের সঙ্গে সীমান্তে সংঘর্ষের পর যুদ্ধবিমানগুলো আনতে তোড়জোড় শুরু করে ভারত।


প্রথম পর্বের এ যুদ্ধবিমানগুলোতে ভারতীয় বাহিনীকে প্রশিক্ষণ দেবে ফ্রান্স। বিমানগুলো হরিয়ানার অম্বালা বিমানবাহিনীর ঘাঁটি ‘গোল্ডেন অ্যারো (১৭ নম্বর) স্কোয়াড্রন’-এ যু্ক্ত হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com