শিরোনাম
লিবিয়ায় রুশ যুদ্ধবিমান মোতায়েন, যুক্তরাজ্যের উদ্বেগ
প্রকাশ : ৩১ মে ২০২০, ২২:১০
লিবিয়ায় রুশ যুদ্ধবিমান মোতায়েন, যুক্তরাজ্যের উদ্বেগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়া থেকে রাশিয়ার যুদ্ধবিমান লিবিয়ায় মোতায়েন করায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য।


দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সিরিয়া থেকে লিবিয়ায় রাশিয়ান যুদ্ধবিমান মোতায়েন এবং লিবিয়ার জেনারেল হাফতার বাহিনীকে সমর্থনে রাশিয়া জড়িত এমন প্রমাণ বৃদ্ধি পাওয়ায় আমরা উদ্বিগ্ন। খবর ইয়েনি শাফাকের।


এতে আরো বলা হয়েছে, এমন বহির্দেশর হস্তক্ষেপ সংঘাতকে আরো বাড়িয়ে তোলবে এবং জাতিসংঘের নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়াকে ক্ষুন্ন করবে।লিবিয়ার সব দলকে জাতিসংঘের নেতৃত্বে যুদ্ধবিরতির মাধ্যমে রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে আলোচনায় বসতে জরুরি আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।


লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাঘা জানিয়েছেন, গত সপ্তাহে অন্তত ছয়টি মিগ-২৯ ও দুটি সুখোই-২৪ যুদ্ধবিমান সিরিয়ার খেমিম বিমান ঘাঁটি (বর্তমানে রাশিয়া নিয়ন্ত্রিত) থেকে পূর্ব লিবিয়ায় খলিফা হাফতারের নিয়ন্ত্রিত এলাকায় অবতরণ করেছে।তবে শুরু থেকে এমন অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com