শিরোনাম
ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মেরকেল
প্রকাশ : ৩০ মে ২০২০, ২০:২৪
ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মেরকেল
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

জি সেভেন সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আমন্ত্রণ জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। শুক্রবার (২৯ মে) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।


জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন সিবার্টের বরাত দিয়ে পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বনেতাদের এই সম্মেলনে জার্মান চ্যান্সেলর সশরীরে উপস্থিত হবেন না।করোনা ভাইরাস মহামারির সার্বিক পরিস্থিতির কারণে তিনি (মেরকেল) ওয়াশিংটনে সশরীরে ভ্রমণ করতে পারবেন না।


জুনের শেষ দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জি সেভেন সম্মেলন আয়োজনের কথা রয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে সম্মেলন আয়োজন থেকে সরে আসলেও গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, সম্মেলন উপলক্ষে বড় ধরনের সমাবেশ আয়োজন করা হতে পারে।প্রাথমিকভাবে হোয়াইট হাউসে এবং আংশিক ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com