শিরোনাম
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান, ইমরান খানের শুভেচ্ছা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৯
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান, ইমরান খানের শুভেচ্ছা
ফাইল ছবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কাবাডি বিশ্বকাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। জয়ের পর দলকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।


বিশ্বকাপজয়ী পাকিস্তানি সাবেক অধিনায়ক এবং বর্তমান দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে লেখেন, পাক কাবাডি দলকে অনেক শুভেচ্ছা। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন তারা।


পাকিস্তান-ভারতের ফাইনালি লড়াইও হয়েছে হাড্ডাহাড্ডি। প্রথমার্ধে এগিয়ে ছিল টিম ইন্ডিয়া। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে জয় ছিনিয়ে নেয় পাক ব্রিগেড। দুদলের পয়েন্টের পার্থক্য ছিল মাত্র ২। ৪৩-৪১ ব্যবধানে জিতে বিজয়ীর বেশে ময়দান ছাড়ে পাকিস্তান।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com