শিরোনাম
ইরান ইস্যুতে ইউরোপের ৩ দেশকে রাশিয়ার হুঁশিয়ারি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২০, ১৯:৩৫
ইরান ইস্যুতে ইউরোপের ৩ দেশকে রাশিয়ার হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরানের বিষয়ে ইউরোপের প্রভাবশালী তিন দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। সম্প্রতি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ইউরোপকে এ সতর্ক বার্তা দেন।


পরমাণু ইস্যুতে ইউরোপের এ তিন দেশ ইরানের বিরুদ্ধে যে বিদ্বেষপূর্ণ পথ বেছে নিতে যাচ্ছে সে ব্যাপারে এই হুঁশিয়ারি বার্তা দেয় মস্কো।


রাশিয়ার স্থায়ী প্রতিনিধি বলেন, ইরানের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ পথ বেছে নেয়ার ব্যাপারে আমরা আমাদের পশ্চিমা মিত্রদেরকে সতর্ক করে বলেছি, এই ধরনের পথ বেছে নিলে তাতে নেতিবাচক প্রভাব পড়বে বেশি। সূত্র: আইআরআই


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com