শিরোনাম
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০১৯, ১৬:২৪
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে দু’দফা রকেট হামলা চালানো হয়েছে। শুক্রবার(৬ ডিসেম্বর) রাজধানী বাগদাদের উত্তরে বালাদ বিমান ঘাঁটিতে এ হামলা হয়েছে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনী। খবর ফার্স নিউজের।


আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বালাদ বিমান ঘাঁটি রাজধানী বাগদাদ থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। হামলায় ব্যবহার হয়েছে কাতিউশা রকেট। তবে হামলায় কোনও প্রাণহানি হয়নি।


এর আগে ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে অন্তত পাঁচ দফা রকেট হামলার ঘটনা ঘটে।
আইন আল-আসাদ ঘাঁটিতে শত শত মার্কিন সেনা মোতায়েন রয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com