শিরোনাম
ইরাকে ‘তাহরির স্কয়ার'র বাইরে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সেনাবাহিনী
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৯, ২১:৪৪
ইরাকে ‘তাহরির স্কয়ার'র বাইরে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

‌ইরাকের সামরিক বাহিনী রাজধানী বাগদাদের তাহরির স্কয়ারের বাইরে সব ধরনের সরকারবিরোধী সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে।খবর ফার্স নিউজের।


ইরাকের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফের মুখপাত্র মেজর জেনারেল আব্দুল করিম খালাফ বলেন, রাজধানী বাগদাদের তাহরির স্কয়ারের বাইরে যেকোন ধরনের সভা-সমাবেশ ছত্রভঙ্গ করে দেবে ইরাকি সেনাবাহিনী। কারণ একদল কথিত বিক্ষোভকারী আহরার ব্রিজ দিয়ে রাজধানী বাগদাদে ঢুকেছে এবং তারা ইরাকের বিচার মন্ত্রণালয় হামলা চালানোর পরিকল্পনা করেছে।


জেনারেল খালাফ বলেন, বিক্ষোভকারীদের সহিংসতা চালিয়েছে এবং সহিংসতার সময় একটি বেসরকারি ভবন জ্বালিয়ে দিয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটে নি। এছাড়া, কোনো বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছাতে পারেনি কারণ সময়মতো সেনাবাহিনী ওই ঘটনায় হস্তক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com