শিরোনাম
কুর্দিদের গুঁড়িয়ে দেয়ার হুমকি এরদোগানের
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৯, ১৭:২৪
কুর্দিদের গুঁড়িয়ে দেয়ার হুমকি এরদোগানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

১২০ ঘণ্টার যুদ্ধবিরতির পর কুর্দি গেরিলারা প্রস্তাবিত সেফজোন ছেড়ে চলে না গেলে তাদের মাথা গুঁড়িয়ে ফেলা হবে বলে হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।


তিনি বলেন, নিরাপদ অঞ্চলে সিরিয়ার সেনাদের অবস্থানের ব্যাপারে রাশিয়ার সঙ্গে যদি তুরস্ক সমাধানে পৌঁছাতে ব্যর্থ হয়, তা হলে আঙ্কারা তার নিজের মতো করে ব্যবস্থা নেবে। খবর আনাদোলুর।


রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে আগামী মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এরদোগানের বৈঠক হওয়ার কথা রয়েছে।


মার্কিন মধ্যস্থতায় সই হওয়া ১২০ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ ওই দিনই শেষ হবে। ওই চুক্তিতে বলা হয়েছে, পাঁচ দিনের মধ্যে নিরাপদ অঞ্চল থেকে কুর্দি গেরিলাদের প্রত্যাহার করে নিতে হবে। কুর্দি গেরিলারা দীর্ঘদিন ধরে মার্কিন সরকার সমর্থন দিয়ে আসছেন।


আঙ্কারা চাইছে, সিরিয়ার ভেতরে সীমান্তবর্তী ৩২ কিলোমিটার এলাকায় নিরাপদ অঞ্চল গঠন করতে হবে, যেখানে ২০ লাখ সিরীয় উদ্বাস্তু পুনর্বাসন করা যায়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com