শিরোনাম
ময়মনসিংহে ডেঙ্গু কেড়ে নিল এক শিশুর প্রাণ
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৯, ১৩:২৯
ময়মনসিংহে ডেঙ্গু কেড়ে নিল এক শিশুর প্রাণ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জারিফ নামে পাঁচ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।


শনিবার বেলা সোয়া ১২টার দিকে মমেকে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।


মমেকের সহকারী পরিচালক ডা. এ বি এম শামসুজ্জামান সেলিম জানান, গাজীপুরের একটি ক্লিনিকে দুদিন চিকিৎসাধীন ছিল জারিফ। শনিবার ভোরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এর আধাঘণ্টা পরই মারা যায় শিশুটি।


এর আগে ডেঙ্গুজ্বরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে চার রোগীর মৃত্যু হয়।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com