শিরোনাম
খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:২৬
খোলাবাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিভিন্ন স্থানে ট্রাক সেলের মাধ্যমে এ সেবা শুরু করেছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রবিবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে মানুষকে স্বস্তি দিতে সরকার খোলাবাজারে ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে খোলাবাজার থেকে একেকজন ৫ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবে না।


এছাড়া পেঁয়াজ আমাদানির ক্ষেত্রে এলসি মার্জিন এবং সুদের হার কমাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরে আমদানিকৃত পেঁয়াজের খালাস প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা এবং নির্বিঘ্নে পরিবহনের যাতায়াত নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠানো হয়েছে। আস্তে আস্তে পেঁয়াজের দাম কমে আসবে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com