শিরোনাম
অর্থমন্ত্রীর সঙ্গে ‘ঢাকা স্টক এক্সচেঞ্জে’র বৈঠক ২ জানুয়ারি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০১৯, ১৮:৫২
অর্থমন্ত্রীর সঙ্গে ‘ঢাকা স্টক এক্সচেঞ্জে’র বৈঠক ২ জানুয়ারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে আগামী ২ জানুয়ারি বৈঠক করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদ অংশ নেবেন।


মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ডিএসই’র ডিজিএম শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান পুঁজিবাজার পরিস্থিতি এবং এর টেকসই উন্নয়নের লক্ষ্যে এ বৈঠক।


এর আগে গত ৯ ডিসেম্বর ডিএসইর ৯৪১তম পর্ষদ সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবিলম্বে অর্থমন্ত্রী ও গভর্নরের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়ে আবেদন করার নির্দেশ দেয়া হয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর বৈঠকের সময় চেয়ে চিঠি দেয় ডিএসই।


বিবার্তা/এনকে/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com