শিরোনাম
বাংলাদেশী সিনেমায় দেব
প্রকাশ : ২১ অক্টোবর ২০২০, ২২:০৬
বাংলাদেশী সিনেমায় দেব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘কমান্ডো’ সিনেমায় অভিনয় করছেন কলকাতা বাংলার জনপ্রিয় অভিনেতা দেব। এতে দেবের বিপরীতে অভিনয় করবেন জাহারা মিতু। করোনার আগে কলকাতায় সিনেমাটির কিছু অংশের দৃশ্যধারণের কাজ হয়। এরপর করোনার কারণে থেমে যায় সিনেমাটির শুটিং।


দীর্ঘদিন অপেক্ষার পর আবারো সিনেমাটির শুটিং শুরুতে শুরু হতে যাচ্ছে। চলতি বছরের নভেম্বর মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।


তবে দেশে নয়, দুবাইয়ে টানা ১৫ দিন দৃশ্যধারণের কাজ হবে। আগামী ১ নভেম্বর ঢাকা ছাড়বেন জাহারা মিতু, একই দিনে ইন্ডিয়া থেকে দুবাই যাবেন দেব।


‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হন জাহারা মিতু। গত বছর জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘আগুন’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com