শিরোনাম
প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন অপু বিশ্বাস
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:২৫
প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের এবং ছেলের নামে প্রতিষ্ঠানের নামকরণ করেছেন তিনি।


সদস্যপদ নিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতিতে। তার প্রতিষ্ঠানের নাম ‘অপু-জয় প্রোডাকশন হাউস’। বুধবার (২৯ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে অপু বিশ্বাসকে সদস্য পদ দেয়া হয়েছে।


জানা গেছে, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বেশকিছু কাজের পরিকল্পনা রয়েছে অপুর। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।


প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়া আরো একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে অপু বিশ্বাসের। যার নাম ‘এপিজে ফ্লোর’। ২০১৯ সালের ৯ ডিসেম্বর প্রতিষ্ঠানটি চালু করেছিলেন তিনি। এটি মূলত বিউটি সেলুন, ফটো স্টুডিও, মিটিং ও ড্যান্স ফ্লোর।


এদিকে মুক্তির অপেক্ষায় আছে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’, ‘প্রিয় কমলা’ সিনেমা দুটি। এগুলোতে অপুর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com