শিরোনাম
করোনায় আক্রান্ত কুমার শানু
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২০, ১৩:৪৮
করোনায় আক্রান্ত কুমার শানু
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় গায়ক কুমার শানু করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়।


তার ফেসবুক পেজে বলা হয়েছে, ‘দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনা আক্রান্ত। সবাই তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’ তবে এ বিষয়ে কুমার শানুর পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।


ভারতীয় গণমাধ্যম বলছে, তিনি গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। নিয়ম মেনে করোনা পরীক্ষা করানোর পরই তার রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন। এ নিয়ে তার পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।


আনন্দবাজার জানিয়েছে, স্টার জলসার রিয়্যালিটি শো ‘সুপার সিঙ্গার’-এর গ্র্যান্ড ফিনালের দিন বিচারকের আসনে উপস্থিত ছিলেন কুমার শানু। কয়েক দিন আগেই এই শো শেষ হয়েছে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com