শিরোনাম
সিনেমা হল খুলছে ১৬ অক্টোবর
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২০, ২০:০৮
সিনেমা হল খুলছে ১৬ অক্টোবর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সারা দেশের সিনেমা হলগুলোতে আগামী ১৬ অক্টোবর থেকে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।


করোনাভাইরাসের (কোভিড-১৯) বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দিয়েছে বলে এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।


এর আগে চলচ্চিত্র অঙ্গণের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com