শিরোনাম
শুটিংয়ে ফিরেছেন পূজা
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৫
শুটিংয়ে ফিরেছেন পূজা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনার কারণে দীর্ঘ বিরতির পর অবশেষে শুটিংয়ে ফিরেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে।


সম্প্রতি ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন পূজা। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ক্রুদের সঙ্গে ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। এতে উৎফুল্ল পূজার সঙ্গে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পরা দু’জন মেকআপ আর্টিস্টকে দেখা গেছে।


ছবির ক্যাপশনে এই অভিনেত্রী বলেন, দলের সবাই একত্রে ফিরেছে। মোস্ট এলিজিবল ব্যাচেলর সিনেমার গ্ল্যামার স্কোয়াড।


তেলেগু ভাষার সিনেমা ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। এতে পূজার বিপরীতে অভিনয় করছেন অখিল আক্কিনেনি। এটি পরিচালনা করছেন ভাস্কর। ‘পোঙ্গাল’ উৎসব উপলক্ষে আগামী জানুয়ারিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com