শিরোনাম
অভিনেতা ডনের মা মারা গেছেন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৮
অভিনেতা ডনের মা মারা গেছেন
বিনোদন প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা আশরাফুল হক ডনের মা মোয়াজ্জেমা হক মারা গেছেন। অনেকদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।


আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।


ডন জানান, মা বয়সের কারণে নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন। ওনার মরদেহ আমাদের গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাচ্ছি। সবার কাছে মায়ের জন্য দোয়া চাইছি। আল্লাহ যেন ওনাকে বেহেশত দান করেন।


ডনের গ্রামের বাড়ি বগুড়ার সদরের কাটনারপাড়ায়। সেখান তাঁর মায়ের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দফন করা হবে বলে জানান তিনি।


অনেক আগেই বাবাকে হারিয়েছেন ডন। তাঁর মা বসবাস করতেন আমেরিকায়। দশ ভাই বোনের মধ্যে সবার ছোট ডন।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com