শিরোনাম
স্বপরিবারে করোনায় আক্রান্ত চিত্রনায়িকা তমা মির্জা
প্রকাশ : ১০ জুলাই ২০২০, ২২:০৫
স্বপরিবারে করোনায় আক্রান্ত চিত্রনায়িকা তমা মির্জা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

চিত্রনায়িকা তমা মির্জা স্বপরিবারে করোনা আক্রান্ত হযেছেন।শুক্রবার (১০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।


জায়েদ খান বলেন, চিত্রনায়িকা তমা মির্জা আমাদের শিল্পী সমিতির সম্মানিত সদস্য। পরিবারের অন্য সদস্যসহ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই তমা ও তার পরিবারের জন্য দোয়া করবেন।


এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলি পরিচালিত ‘নদীজন’ সিনেমায় অভিনয় করে ‘শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী’ বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।


এছাড়া এ চিত্রনায়িকা অভিনয় করেছেন শাহীন সুমনের ‘মনে বড় কষ্ট’, অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’, শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, রয়েল খানের ‘গেইম রিটার্নস’ ও মারিয়া তুষারের ‘গ্রাস’ সিনেমায়।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com