শিরোনাম
পরিবারসহ করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক
প্রকাশ : ১০ জুলাই ২০২০, ২০:২১
পরিবারসহ করোনায় আক্রান্ত কোয়েল মল্লিক
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কলকাতা বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ও তার পুরো পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় কোয়েল মল্লিক নিজেই সামাজিক যোগযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানিয়েছেন, ১৫ দিন আগে থেকেই তাদের মধ্যে করোনার উপসর্গ দেখা দিয়েছিল। সর্দি, কাশি, শ্বাসকষ্টে ভুগছিলেন পরিবারের সদস্যরা। দুই দিন আগে স্যোয়াব পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। শুক্রবার দুপুরে রিপোর্ট আসে পজিটিভ।


এই মুহূর্তে বাবার বাড়িতেই অবস্থান করছেন কোয়েল। তার তেমন কোনো শারীরিক অসুস্থতা নেই। আপাতত সবাই হোম কোয়ারেন্টাইনে আছেন। কোয়েল মল্লিকের স্বামী প্রযোজক নিসপাল সিং রানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার মা দীপা মল্লিকও করোনায় আক্রান্ত। তবে কোয়েলের শিশু সন্তানের খবর জানা যায়নি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com