শিরোনাম
মহেশ বাবুকে উপহার পাঠালেন রাশমিকা
প্রকাশ : ০১ জুলাই ২০২০, ১৭:১৮
মহেশ বাবুকে উপহার পাঠালেন রাশমিকা
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা।


ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, রাশমিকা মান্দানা বাস্কেট ভর্তি সু-স্বাদু ফল পাঠিয়েছেন। তাতে রয়েছে- অ্যাভোকাডোস, আমের আচার প্রভৃতি। উপহারের সঙ্গে হাতে লেখা একটি চিরকুটও পাঠিয়েছেন তিনি।রাশমিকার কাছ থেকে উপহার পেয়ে মহেশ বাবু ও তার স্ত্রী নম্রতা ভীষণ খুশি।


এক টুইট বার্তায় রাশমিকাকে ধন্যবাদ জানিয়ে নম্রতা লিখেছেন- সু-স্বাদু ফল পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ রাশমিকা। মহামারি করোনাকালে প্রথম উপহার পেলাম।


রাশমিকা ‘সারিলেরু নীকেবারু’ সিনেমায় মহেশ বাবুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন। এটি পরিচালনা করেন অনিল রবিপুরী। এতে আরো অভিনয় করেছেন-প্রকাশ রাজ, বিজয়াশান্তি, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ।


রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভীষ্ম’। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নিথিন। বর্তমানে রাশমিকার হাতে কন্নড় ভাষার ‘পোগাড়ু’, তেলেগু ভাষার ‘সুলতান’ ও তামিল ভাষার ‘পুষ্প’ সিনেমার কাজ রয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com