শিরোনাম
স্বজন হারিয়ে শোকে কাতর তাপসী পান্নু
প্রকাশ : ৩১ মে ২০২০, ২০:৩৩
স্বজন হারিয়ে শোকে কাতর তাপসী পান্নু
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নুর দাদিমা মারা গেছেন। প্রিয় দাদিমাকে হারিয়ে শোকে কাতর অভিনেত্রী। ইনস্টাগ্রামে এক পোস্টে এই দুঃসংবাদ জানিয়েছেন তাপসী নিজেই।


তাপসী লিখেছেন, তুমি-ই ওই প্রজন্মের শেষ মানুষ ছিলে। তোমার মৃত্যুতে যে শুন্যতা তৈরি হলো তা কোনোদিন পূরণ হওয়ার নয়। বিজি (দাদি) তোমাকে ভালোবাসি।


পাঞ্জাবের মেয়ে তাপসী পান্নু। তাই পঞ্জাবি রীতিতে তার দাদির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। পারলৌকিক কাজকর্মের ছবিও শেয়ার করেছেন তাপসী।


জানা গেছে, বার্ধক্যজনিত অসুখেই মারা গিয়েছেন তাপসীর দাদি। তাপসীর সঙ্গে তার দাদির সম্পর্ক ছিল মধুর। বিভিন্ন সাক্ষাৎকারে বারবার তা উঠে এসেছে। প্রিয় দাদির প্রয়াণে ভেঙে পড়েছেন এই অভিনেত্রী।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com