শিরোনাম
এবার পুলিশকে ১ লাখ বোতল স্যানিটাইজার দিয়েছেন সালমান
প্রকাশ : ৩০ মে ২০২০, ১৯:৫০
এবার পুলিশকে ১ লাখ বোতল স্যানিটাইজার দিয়েছেন সালমান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় মুম্বাই পুলিশকে ১ লাখ বোতল হ্যান্ড স্যানিটাইজার দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। এ খবর প্রকাশের পর থেকেই ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি।


করোনাভাইরাসের কারণে লকডাউন ঘোষণার পর থেকেই ভারতের অসহায় মানুষেদের সহযোগিতা করে যাচ্ছেন ভাইজান।এর আগে সিনেমা জগতের প্রায় ২৫ হাজার দিন মজুর টেকশিয়ান ও কর্মীদের টাকা ও খাবার দিয়ে সাহায্য করছেন এই অভিনেতা। মাটি কাটার কাজ করেন এমন ৫০ জন নারী শ্রমিককেও সাহায্যের ব্যবস্থা করেন তিনি। এছাড়া শারীরিক প্রতিবন্ধী ৪৫ জন শিল্পীর পাশে দাঁড়িয়েছেন সালমান।


এখানেই শেষ নয়, লকডাউনের কারণে মুম্বাইয়ের প্যানভেলে তার খামার বাড়িতে অবস্থান করছেন সালমান খান। সেখানে আশেপাশের গ্রামে দুস্থদের মাঝে খাবার বিতরণের করেছেন তিনি। এছাড়া সম্প্রতি ঈদে ৫ হাজার মানুষের কাছে ঈদ উপহার পাঠিয়েছেন এই অভিনেতা।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com