শিরোনাম
বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১৫:৪৬
বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। চলতি বছরের মে মাসে দীর্ঘ দিনের বান্ধবী নাতাশাকে বিয়ে করবেন এই অভিনেতা।


ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বরুণ ও নাতাশা ইতিমধ্যে গোপনে আংটি বদল করে ফেলেছেন। ভারতের গোয়ার একটি রিসোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান হবে।


ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানায়, এক সপ্তাহ ধরে চলবে বরুণ-নাতাশার মেহেন্দি, সঙ্গীত, বিয়ে, রিসেপশনের অনুষ্ঠান। গোয়ার যে রিসোর্টটি ঠিক করা হয়েছে, সেখানেই আট বছর আগে বরুণের দাদা রোহিতের বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। তবে এখনও বিয়ের দিনক্ষণ জানা যায়নি।


তবে বলিউডের কিছু নামীদামি ব্যক্তিত্বের কাছে অনুরোধ গেছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহ ফাঁকা রাখার জন্য। বরুণও নাকি ওই সময়টা খালি রেখেছেন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com