শিরোনাম
যুক্তরাজ্যের রয়্যাল নেভিতে বাংলাদেশের মেহেদী
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৯, ২২:২১
যুক্তরাজ্যের রয়্যাল নেভিতে বাংলাদেশের মেহেদী
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাজ্যের রয়্যাল নেভিতে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের শেফ মো. মেহেদী হাসান। গত জুলাই মাসে তিনি নিয়োগ পাওয়ার পর সাধারণ প্রশিক্ষণে শীর্ষ পুরস্কার লাভ করেছেন। রবিবার (২৪ নভেম্বর) রয়্যাল নেভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষানবিশ শেফ মো. মেহেদী হাসান ২০১৯ সালের জুলাই মাসে রয়্যাল নেভিতে যোগদান করেন। সামরিক পেশার প্রস্তুতি হিসেবে সম্প্রতি তার ১০ সপ্তাহের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণটি শেষ হয় নতুন নিয়োগপ্রাপ্তদের প্যারেডের মধ্য দিয়ে। প্যারেডে পরিশ্রমের স্বীকৃতিস্বরূপ শেফ মো. মেহেদী হাসান ক্যাপ্টেন পদকে ভূষিত হন।


মেহেদী বলেন, আমি স্কাউটিং পছন্দ করি। রয়্যাল নেভিতে যোগদানে স্কাউট আমাকে সাহস জুগিয়েছে। গত ১০ সপ্তাহ আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল এবং আমি রয়্যাল নেভির সদস্য হতে পেরে গর্বিত।


শেফ মো. মেহেদী হাসানের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন স্কাউট অ্যাসোসিয়েশনের দাতব্য কর্মী হিসেবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com