
কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।এতে পিকআপের চালকসহ অন্তত ৩জন আহত হয়েছেন। .
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বিত্তিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-নড়াইল জেলার সিফায়েত(৩৫) ও বিকাশ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সকালে ঘোড়াবহনকারী একটি পিকআপভ্যান নিয়ে ৫জন নড়াইলের দিকে যাওয়ার পথে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় সড়কের পাশে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ব্যবসায়ী সিফায়েত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশের মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপে থাকা ৩টি ঘোড়াও মারা গেছে।
কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) আবু ওবায়েদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালেভর্তি করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]