
নূন্যতম বেতন ও মজুরি বোর্ডের বেতন কাঠামো দ্রুত কার্যকরের দাবিতে গাজীপুরে ফের বিক্ষোভের চেষ্টা করেছে পোশাকশ্রমিকরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নাওজোড় এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে পুলিশ বাধা দেয়। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল সাইনবোর্ড এলাকাতেও অবস্থান নেন শ্রমিকরা। একপর্যায়ে তারা অবরোধের চেষ্টা করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে শ্রমিকরা পালিয়ে যান।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, নাওজোড় এলাকায় বিভিন্ন অলিগলি থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]