দৌলতপুরে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত, ৪০ লাখ টাকার ক্ষতি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৬:৫৩
দৌলতপুরে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভষ্মিভূত, ৪০ লাখ টাকার ক্ষতি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে শিল্পনগরী আল্লারদর্গা বাজারে মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানের পণ্য সামগ্রী ও নগদ টাকা পুড়ে ভষ্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের অন্তত ৪০ লাখ টাকার ক্ষতিহয়েছে।


রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাঘটে।


ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেরমধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে খোকন টেলিকমের লিটনের মোবাইল ফোনের দোকান, সোহেলের জুতা- স্যান্ডেলের দোকান এবং কুমোদের সেলুন পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়।


মধ্যরাতের আগুন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠনে ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কয়েকঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


ক্ষতিগ্রস্থ খোকন টেলিকমের মালিক খোকন ও লিটন জানান, দের দোকানে থাকা নগদ দুই লাখ টাকার বেশি, মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রীসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়াও পাশের দুটি দোকানের অন্তত ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রাজানিয়েছেন।


ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, দৌলতপুরের আল্লারদর্গা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ৩টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com