
কুষ্টিয়ার দৌলতপুরে বাড়ির পাশের বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সিজান আহমেদ নামে আড়াই বছরের এক শিশুরমৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরীনগর বিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সিজান একই গ্রামের মোস্তাফিজুর রহমান জয়ের ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশ মজিবুর রহমান ও স্বজনরা জানান, সকালে সিজান বাড়ির আঙিনায় খেলা করছিল। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির সামনের বিলে শাপলা ফুল তুলতে পানিতে নামে শিশু সিজান। একসময় পানিতে ডুবে যায় শিশুটি। পরে তার বাবা খোঁজাখুঁজির একপর্যায়ে বিল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধারকরেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে বিস্তারিতজানানো সম্ভব হবে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]