পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৬:০১
পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পঞ্চগড়ে সাদপন্থীদের উদ্যোগে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সন্মেলনের আয়োজন করেন হেফাজত ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখা ও ইমান আক্বীদা রক্ষা কমিটি পঞ্চগড় জেলা শাখা।


সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী মো. আব্দুল্লাহ।


লিখিত বক্তব্যে বলেন, তারা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, বরং ঈমান-আকিদা রক্ষার স্বার্থে এ অবস্থান নিয়েছেন। তাবলিগ জামাতের বিরোধী নন তারা। তবে তাবলিগের নামে ভুল আকিদা প্রচারের বিরোধিতা করছেন।


লিখিত বক্তব্যে ভাড়তের মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভীর বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে বলা হয়, তাঁর কিছু বক্তব্য কোরআন-সুন্নাহবিরোধী এবং ঈমানের জন্য ক্ষতিকর। হেদায়েত, নবীজি (সা.)-এর দাওয়াতের মর্যাদা ও কোরআন তেলাওয়াতের ফজিলত নিয়ে তাঁর বক্তব্যের বিভিন্ন অংশকে বিভ্রান্তিকর বলেও দাবি করেন বক্তারা। বিষয়টি জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তারা।


সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই অবস্থান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং ইসলামের সঠিক আকিদা ও ঈমান রক্ষার প্রশ্নে। এ সময় সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর কাছে তাদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানানো হয়।


সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভপতি হাফেজ মাওলানা মাহমুদুল আলম, ইমান আকিদা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ক্কারী মো. আব্দুল্লাহ, মন্মিলিত খতমে নবুওয়াত পঞ্চগড় জেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ মীর মোরশেদ তুহিনসহ আলেম ওলামারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com