সিলেট সীমান্তে মদসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ২০:০০
সিলেট সীমান্তে মদসহ ৪২ লাখ টাকার পণ্য জব্দ
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মদসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ১৯ বিজিবি।


জিবি সূত্র জানায়, ৭ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সোনারখেওর বিওপির একটি বিশেষ টহলদল কানাইঘাট উপজেলার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।


এ ছাড়া ৮ নভেম্বর জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা এবং ৬৯০ কেজি জিরা জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।


১৯ বিজিবি আরও জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।


বিবার্তা/জাহিদুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com