সেতু ভবনের গার্ড রুমে ককটেল বিস্ফোরণ, মিলল আরেকটি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭
সেতু ভবনের গার্ড রুমে ককটেল বিস্ফোরণ, মিলল আরেকটি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুম লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে গার্ড রুমের কাঁচ ভেঙে গেছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।


শনিবার (৭ নভেম্বর) রাত প্রায় ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সেতু ভবনের গার্ড রুমের সামনে একটি ককটেল নিক্ষেপ করলে সেটি বিস্ফোরিত হয়।


খবর পেয়ে বনানী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ সংগ্রহ করে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।


সেটি নিষ্ক্রিয় করতে পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
শনিবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


তিনি জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে সেতু ভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলেও জানান তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com