পাখি শিকারে বাধা দেয়ায় মাছ চাষীকে গুলি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ২১:০৬
পাখি শিকারে বাধা দেয়ায় মাছ চাষীকে গুলি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নাটোরের সিংড়ায় চলনবিলে পাখি শিকারে বাধা দেওয়ায় শহিদুল ইসলাম (৪০) নামে এক মাছচাষীকে গুলি করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবক সজিব ইসলামের বিরুদ্ধে।


শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ চক আদিত্য খোয়ার পাড়া এলাকার একটি পুকুরপাড়ে এ ঘটনা ঘটে।


গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলামকে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকারকর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠান।


বর্তমানে তিনি রামেকে চিকিৎসাধীন রয়েছেন। শহিদুল ওই গ্রামের মৃত জসমত আলীর ছেলে। অভিযুক্ত সজিব ইসলাম একই গ্রামের শাহীন মেকারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সজিব ইসলাম তাঁর বাবার এয়ারগান নিয়ে প্রতিবেশী শহিদুল ইসলামের পুকুরে পাখি শিকার করতে যান। এ সময় পাখি শিকারে বাধা দিলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সজিব তাঁর হাতে থাকা এয়ারগান দিয়ে শহিদুলের পাঁজরে গুলি করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com