
পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পাশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁকে ঘৃণ্যভাবে অসম্মান করার প্রতিবাদে ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কোটচাঁদপুর কমান্ড কাউন্সিলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলরের আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ন আহ্বায়ক হারুন অর রশীদ, সদস্য, সিরাজুল ইসলাম, খায়রুন নেছা প্রমূখ।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অসামান্য অবদান রয়েছে। একজন মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁকে অসম্মান করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ড মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অবমাননার শামিল।
তাঁরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]