গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাজীপুর চৌরাস্তার নাওজোর বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।


ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধদের মধ্যে আবদুল্লাহর (১৮) শরীরের ২০ শতাংশ, আহাদের (১৯) ৫৫ শতাংশ, আশরাফুলের (২৬) ১৫ শতাংশ এবং নাঈমের (২৫) ৪ শতাংশ পুড়ে গেছে।


তিনি আরও জানান, আবদুল্লাহ, আহাদ ও আশরাফুলকে ইনস্টিটিউটের হাই ডিপেনডেন্সি মেডিক্যাল ইউনিটে (এমএইচডিইউ) ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আহাদের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে নাঈমকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com